বিরিয়ানির সাথে ঝোল চাওয়ায় গ্রাহককে গরম তেলের কড়াইয়ে ধাক্কা!

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ০৩:০২ পিএম

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে এক হোটেলে বিরিয়ানির সাথে ঝোল চাওয়ায় হরিজন সম্প্রদায়ের এক তরুণকে ধাক্কা দিয়ে গরম তেলের কড়াইয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে হোটেল শ্রমিকের বিরুদ্ধে।

রোববার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সান্তাহারের এশিয়া হোটেলে এই ঘটনা ঘটে।

জানা গেছে, গরম তেলে ডান হাত ঝলসে গেছে ভুক্তভোগী তরুণ মিঠুন বাঁশফোরের (২৩)। মিঠুন বাঁশফোর রাজশাহী হরিজন পল্লীর মদন বাঁশফোরের ছেলে। আহত মিঠুন বাঁশফোরকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। 

এদিকে, এ ঘটনার পর হরিজন সম্প্রদায়ের লোকজন এশিয়া হোটেলের সামনে অবস্থান নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন বলেও জানা গেছে।

স্থানীয়রা জানায়, রাজশাহী থেকে মিঠুন বাঁশফোর আদমদীঘির মাঝিপাড়ার পিন্টু বাঁশফোরের বাড়িতে বেড়াতে আসেন। রোববার সন্ধ্যায় সান্তাহার এশিয়া হোটেলে মিঠুন বাঁশফোর ও পিন্টু বাঁশফোরসহ কয়েকজন বিরিয়ানি নিতে যান। তারা বিরিয়ানি নেয়ার পর মাংসের ঝোল চাইলে হোটেল কর্মচারী ও হরিজন সম্প্রদায়ের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে এক হোটেল কর্মচারী মিঠুনকে ধাক্কা দিলে কড়াইয়ে থাকা ফুটন্ত গরম তেলে পড়ে যান তিনি। এতে তার ডান হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত ঝলসে যায়।

পিন্টু বাঁশফোর জানান, আমরা হরিজন সম্প্রদায়ের লোক। রোববার তাদের ভাবাসার দিন ছিলো। সেজন্য সান্তাহার এশিয়া হোটেলে খাবার নেয়ার পর ঝোল চাওয়ায় কর্মচারীরা লাঠি ও শাবল দিয়ে তাদের মারধর করে। কড়াইয়ের গরম তেলের ফেলে দিয়ে হাত পুড়িয়ে দেয়। 

হোটেল মালিক পক্ষের সজিব জানান, বাকবিতণ্ডা হলেও মিঠুন বাঁশফোর নিজেই কড়াইয়ের ফুটন্ত তেলে পড়ে যায়। এরপর থেকে হরিজন সম্প্রদায়ের লোকজন তাদের হোটেলের সামনে অবস্থান নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ করছে। 

আরও পড়ুন: কাশিমপুর কারাগারে যাবজ্জীবনপ্রাপ্ত দুই কয়েদির মৃত্যু

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।


একাত্তর/জো 

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর