নাটোরে অন্তঃসত্ত্বা নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ জুন ২০২১, ০৩:৩২ পিএম

নাটোরের বড়াইগ্রামের ভবানীপুর জোলাপাড়া গ্রামে নিজ শয়নকক্ষ থেকে ৮ মাসের অন্ত:সত্ত্বা এক গৃহবূধূর গলা ও হাতের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর জোলাপাড়া গ্রামে বৃহস্পতিবার (৩ জুন) ভোরে এ ঘটনা ঘটে। নিহত শাহানুর বেগম (৩৪) জোলাপাড়া গ্রামের চা দোকানী রাশেদ হোসেনের স্ত্রী। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, বুধবার (২ জুন) রাতে শাহানুর বেগমের পরিবারের সদস্যরা ভবানীপুর গ্রামের ঐতিহ্যবাহী  গ্রামীণ সাংস্কৃতিক 'মাদারের গান' শুনতে গিয়েছিলেন। এসময় শাহানুর তার এক বছরের শিশু সন্তানকে নিয়ে বাড়িতে ছিলেন। অনুষ্ঠান শেষে শাহানুরের শিশুকন্যা বাড়ী ফিরে এসে তার মায়ের রক্তাক্ত মরদেহ দেহে চিৎকার করলে পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয়রা এসে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। 

নিহতের স্বামী রাশেদ হোসেন কাজের সন্ধানে গ্রামের বাইরে অবস্থান করছিলেন বলে জানান পরিবারের সদস্যরা। ওসি আনোয়ারুল ইসলাম আরো বলেন, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানতে পারেনি বলে পুলিশ। তবে হত্যার রহস্যা উদ্ধারে এবং প্রকৃত হত্যাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে তারা।

আরও পড়ুন: সংক্রমণ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে কঠোর প্রশাসন

বৃহস্পতিবার সকালে পুলিশ, সিআইডি ও পিবিআই টিম ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় নিহতের দেবর রশিদ এবং শ্বাশুড়ী রশেনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

এদিকে ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন তালাশসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।


একাত্তর/এসজে 

ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে...
ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাতের পর ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরাঁয় সরবরাহের অভিযোগে মানিকগঞ্জে ৯ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন,...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে কঠোর প্রত্যয় ও সার্বভৌমত্বের বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দিনের বক্তব্যের কড়া...
অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা স্ট্রিম’-এ সাইবার হামলার হুমকি দেওয়ার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে গণমাধ্যম সম্পাদকদের সংগঠন ‘অনলাইন এডিটরস ফোরাম’। এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে...
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর