টানা দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে বসছে কোপা আমেরিকার আসর!

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

কোপা আমেরিকা আবারও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২৮ সালের আসর আয়োজনে কনমেবল ও কনকাকাফের মধ্যে আলোচনা প্রায় চূড়ান্ত । শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এর আগে ২০১৬ ও সর্বশেষ ২০২৪ সালের কোপা আমেরিকার আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। ২০২৮ সালের আসরটি চূড়ান্ত হলে টানা দ্বিতীয়বার এবং ২০১৬ থেকে ২০২৮—এই পাঁচ আসরের মধ্যে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে বসবে মহাদেশীয় এই টুর্নামেন্ট।
যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে অনুষ্ঠিত ১৬ দলের কোপা আমেরিকায় ১৫ লাখের বেশি দর্শক মাঠে উপস্থিত ছিলেন। ওই বছর ১৪ জুলাই মায়ামি গার্ডেন্সে অনুষ্ঠিত ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।

তবে ২০২৮ সালের আসর আয়োজনে সূচি নিয়ে কিছুটা সমন্বয় করতে হবে আয়োজকদের। সে বছরই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে, যার উদ্বোধন ১৪ জুলাই—ঠিক যে তারিখে ২০২৪ কোপা আমেরিকার ফাইনাল হয়েছিল। অলিম্পিকের সঙ্গে সূচির সংঘর্ষ এড়াতে কোপা আমেরিকার সময়সূচিতে পরিবর্তন আনতে হবে কনমেবল ও কনকাকাফকে।

সূত্র: রয়টার্স

একাত্তর/কেএম
বেলজিয়ামের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ থেকে বিদায়ের ২৪ ঘণ্টাও কাটেনি, অথচ মাঠের সেই ফুটবলীয় হার রূপ নিল এক চরম নোংরা ভূ-রাজনৈতিক দ্বন্দ্বে। আমেরিকার এই লজ্জাজনক হারের পরপরই...
ফিফা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ ‘আশীর্বাদে’ রাতারাতি লাল কার্ডের শাস্তি থেকে পার পেয়ে মাঠে নেমেছিলেন মার্কিন স্ট্রাইকার ফোলোরিন বালোগুন। ম্যাচ শুরুর আগে এই নিয়ে পুরো ফুটবল বিশ্বে...
বিশ্বকাপের বিশ্বমঞ্চে গত ২৪ ঘণ্টা ধরে যিনি ছিলেন সব আলোচনার কেন্দ্রবিন্দু, সেই মার্কিন স্ট্রাইকার ফোলোরিন বালোগুন সোমবার বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের পর যেন এক লহমায় খড়কুটোর মতো উড়ে গেলেন। ফিফার...
বিশ্বকাপের শেষ ষোলোর মহারণে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে এক নজিরবিহীন ভূরাজনৈতিক ও ফুটবলীয় কেলেঙ্কারির কেন্দ্রে জড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনার জেরে তীব্র সমালোচনা ও জনরোষের মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। রোববার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে...
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। চার মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকাল সাতটায় মসজিদের ১০টি স্থায়ী দানবাক্স ও পাঁচটি...
পরিচালনার অনিয়মসহ দেড়যুগ ধরে প্রায় সোয়া দুইশ কোটি টাকা লোকসানে জনতা ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জের ইতালি শাখা। প্রয়োজন না থাকায় নিয়ন্ত্রক সংস্থা বন্ধ করে দেয়ার সুপারিশ করলেও ইমেজ বা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর