শিক্ষার অধিকার যাচাইয়ে বাংলাদেশে আসছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১১:২৮ পিএম

বাংলাদেশে শিক্ষার অধিকার বাস্তবায়নের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জগুলো পর্যালোচনায় ১২ দিনের সফরে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফারিদা শহীদ। সোমবার (২৩ নভেম্বর) থেকে শুরু হয়ে তার এই সফর চলবে চার ডিসেম্বর পর্যন্ত।

সফরকালে তিনি ঢাকা, বান্দরবান ও সিলেট অঞ্চল সফর করবেন এবং বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। পাশাপাশি সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফারিদা শহীদের এই পর্যালোচনায় সমাজের সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বৈষম্যহীন ও মানসম্মত সরকারি শিক্ষার সুযোগ নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া শিক্ষা খাতে অর্থায়ন এবং সংশ্লিষ্ট অংশীজনদের উত্থাপিত অন্য গুরুত্বপূর্ণ বিষয়ও খতিয়ে দেখবেন তিনি।

আগামী চার ডিসেম্বর সফর শেষে তার প্রাথমিক পর্যবেক্ষণে বাংলাদেশের শিক্ষা খাতের সামগ্রিক অগ্রগতি ও চ্যালেঞ্জের বিভিন্ন দিক উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

একাত্তর/এসি
রাজধানীর লালবাগে ‘কাচ্চি খানাস’ নামের একটি রেস্তোরাঁয় গ্যাসের লাইন মেরামতের সময় আগুন লেগে ছয় কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে মাত্র ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২ কোটি ৮০ লাখ (৪২৮ মিলিয়ন) মার্কিন ডলারে। একই সময়ে ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও আগুন সন্ত্রাস মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানর আহ্বানে সংলাপে বসতে যাচ্ছে প্রধান বিরোধী দল...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ, ঝটিকা মিছিল ও নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে আলাদা দুটি মামলা করেছে পুলিশ। এসব মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর