ঘন কুয়াশায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০৬:০৩ পিএম

পঞ্চগড় সদর উপজেলায় ঘন কুয়াশার কারণে বিআরটিসি ও সাদমান পরিবহনের দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার সাতমেরা ইউনিয়নের ফুলতলা এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল যাত্রীবাহী বিআরটিসি বাসটি। এদিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা অপর একটি বাস ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারালে বিআরটিসির বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় বাস দুইটি এবং দুই বাসের ১৭ জন যাত্রী আহত হয়। 

ঘটনার খবর পেয়েই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক ও তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

আরও পড়ুন: মেয়ে বিয়ে না দেয়ায় বখাটের ছুরিকাঘাতে বাবা নিহত

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। 


একাত্তর/জো

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর