গাজীপুরে ঘর থেকে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১২:৩৫ পিএম

গাজীপুরের কোনাবাড়ীতে ঘর থেকে আগুনে পুড়ে যাওয়া দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহতরা হলেন- শফিকুর রহমান ও তার স্ত্রী নাসরিন আক্তার। তাদের উভয়ের বাড়ি নীলফামারী জেলার ডিমলা থানার ডাঙ্গারহাট গ্রামে।

কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আশরাফ উদ্দিন জানান, কোনাবাড়ি থানার জরুন সিকদার পাড়া এলাকার শুকুর শিকদারের ছয় তলা বহুতল ভবনের নিচ তলাতে ভাড়া থাকেন ওই দম্পতি। 

বাড়িটির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী শনিবার ভোরে নিচ তলার ফ্ল্যাটের ভেতরে আগুন  দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে ভেতর থেকে লাগানো স্টিলের দরজা শাবল দিয়ে ভেঙ্গে খাটের উপর থেকে স্ত্রীর ও ফ্লোরে থাকা স্বামী মরদেহ উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: ধামরাইয়ে বাস খাদে, দুই নারী শ্রমিক নিহত, আহত ১৫

খবর পেয়ে সিআইডি ও পিবিআইসহ কোনাবাড়ি থানা পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পোশাক কারখানার শ্রমিক নাসরিন ও তার স্বামী পারিবারিক কলহের জেরে ঝগড়াঝাঁটি করার পর আত্মহত্যা করে থাকতে পারে।



একাত্তর/এসজে
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর