দুই লাখে মিলছে মুক্তিযোদ্ধা সনদ!

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ০৯:০১ পিএম

একটি ফোনকলের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফোনের এক প্রান্ত থেকে একজন প্রশ্ন করছেন, মুক্তিযোদ্ধা হিসেবে নাম লিখাতে কতো টাকা খরচ হবে। অপর প্রান্ত থেকে আরেকজন বলছেন, দুই লাখ টাকার মতো।

ফাঁস হওয়া এই ফোনকল রেকর্ডের কথোপকথনকারী দুইজনের পরিচয় পেয়েছে একাত্তর। একজন কক্সবাজার-৪ উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য প্রয়াত অধ্যাপক মোহাম্মদ আলীর ছোট সন্তান তারেক রহমান রণি। অপরজন টেকনাফের মুক্তিযুদ্ধ কমান্ডার জহির আহমদ।

ফোন কলে শোনা যায়, রণি তার প্রয়াত পিতা অধ্যাপক মোহাম্মদ আলীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি না পাওয়ার বিষয়ে জানতে চান। উত্তরে কমান্ডার জহির আহমদ একজনের সাথে যোগাযোগ করতে বলেন। মুক্তিযোদ্ধার স্বীকৃতির সার্টিফিকেট নিতে দুই লাখ টাকা খরচ হওয়ার দাবি করেন। (দুজনের কথোপকথন একাত্তরের কাছে সংরক্ষিত আছে।)

তারেক রহমান রণি তার ফাঁস হওয়া অডিও তার সাথে মুক্তিযোদ্ধার কথোপকথন বলে স্বীকার করে বলেন, তার বাবা অধ্যাপক মোহাম্মদ আলী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। রাজারকাররা তার বাবাকে হত্যা করতে গিয়ে নামের মিল থাকায় আরেকজনকে হত্যা করে। কিন্তু এতো বছর হয়ে গেলেও তার বাবা প্রয়াত অধ্যাপক মোহাম্মদ আলী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাননি। 

তিনি আরও বলেন, টেকনাফের মুক্তিযোদ্ধাদের কাছে এ নিয়ে বহুবার তার পরিবার ধর্ণা দিয়েছে। কিন্তু তারা সার্টিফিকেট পেতে ঘুষ দাবি করে আসছে। 

আরও পড়ুন: র‍্যাব ও ডিবির কাছে সন্তোষজনক জবাব পেয়েছে বুয়েট শিক্ষার্থীরা

তিনি বলেন, কক্সবাজারে স্বীকৃতি পাওয়া নতুন মুক্তিযোদ্ধাদের অনেকেই ঘুষ দিয়ে সার্টিফিকেট নিয়ে এসেছেন। 

নতুন গেজেটভুক্ত হওয়া এক মুক্তিযোদ্ধার আরও একটি কল রেকর্ড একাত্তরের হাতে সংরক্ষিত আছে। ওই মুক্তিযোদ্ধাও দুই লাখ টাকার বিনিময়ে গেজেটভুক্ত হতে পেরেছেন বলে স্বীকার করেন।

এ ব্যাপারে টেকনাফের মুক্তিযুদ্ধ কমান্ডার জহির আহমদের ফোনে বারবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি


একাত্তর/আরবিএস

লক্ষ্মীপুরে প্রকল্পের বিল আটকে রাখা এবং মালামাল পাস করে দেওয়ার বিনিময়ে সরাসরি দুই কোটি টাকা ঘুষ দাবির ভিডিও সোস্যালে ভাইরালের পর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সংশ্লিষ্ট প্রকৌশলীকে সাময়িকভাবে...
অফিস কক্ষে বসে এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়ে গণনার ভিডিও প্রকাশের পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. আবদুস সোবাহানকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।
একটি নামজারির জন্য সরকারি ফি এক হাজার ১৭০ টাকা। কিন্তু সেই নামজারির জন্য দাবি করা হয় ৭০ হাজার টাকা। দরকষাকষির পর ২০ হাজার টাকায় ‘রফা’ হয়। অগ্রিম নেওয়া হয় ১০ হাজার টাকা। গুণে গুণে দুই দফায় এই টাকা...
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর