চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়লেন মাদুর ব্যবসায়ী

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০৫:১৭ পিএম

নওগাঁর রাণীনগরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক মাদুর ব্যবসায়ী নিহত হয়েছেন। 

রোববার (১৮ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে রাণীনগর রেলওয়ে স্টেশনে রূপসা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত মাদুর ব্যবসায়ী কাজল সরকার (৩৮) উপজেলার খট্টেশ্বর গ্রামের কালীচরণ সরকারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মাদুর বিক্রি করতে নাটোরে যান কাজল। রোববার চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনযোগে নাটোর থেকে বাড়িতে ফিরছিলেন তিনি। দুপুরে ট্রেনটি রাণীনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় কাজল চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: খোকসায় ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।


একাত্তর/জো 

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর