কুমিল্লায় ট্রাক চাপায় বাইক চালক ও আরোহীর মৃত্যু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০৬:১৮ পিএম

কুমিল্লায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক ও আরোহীসহ দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক কিশোর। তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে জেলার দেবিদ্বার উপজেলার ফুলগাছ তলা নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মোটরসাইকেলের চালক আরিফ (১৭) ও আরোহী ইরাফান (১৪)। আরিফ ব্রাহ্মণপাড়া উপজেলার লাড়ুচৌ গ্রামের ব্যবসায়ী মো শরীফ মিয়ার ছেলে এবং ইরফান দেবিদ্বার উপজেলার পশ্চিম পোমকাড়া গ্রামের মতিন মিয়ার ছেলে।

গুরুতর আহত কিশোরের নাম জীবন দাস (১৭)। সে দেবিদ্বার উপজেলার মুগসাইর গ্রামের দুলাল দাসের ছেলে।  

image


স্থানীয় শরীফ নামে এক ব্যক্তি জানান, বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ফুলগাছ তলায় একটি মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক আরিফ মারা যায়। পরে কুমিল্লা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতালে নেয়ার পর ইরফান মারা যান। এসময় স্থানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশে সোর্পদ ক‌রে‌। 

আরও পড়ুন: কুমিল্লায় ট্রাক্টর উল্টে চালক নিহত

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন, মোটরসাইকেলটি ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ট্রাকের চালক আটক হয়েছেন। এ ঘটনায় এক‌টি মামলা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।


একাত্তর/এসি

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর