অর্থের বিনিময়ে সরকারি জায়গাসহ দোকান ঘর বেচা-কেনার অভিযোগ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ০২:২৬ পিএম

নওগাঁর রাণীনগরে লিজকৃত সরকারি ভিপি জায়গায় নির্মাণ করা দোকান ঘরসহ সরকারি জায়গা লাখ লাখ টাকার বিনিময়ে বেচা-কেনা করার অভিযোগ উঠেছে প্রভাবশালী দুই ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার কুজাইল বাজারে এ ঘটনাটি ঘটেছে। 

চক-কুজাইল মৌজার কুজাইল বাজারে আতাউর রহমান নামে এক ব্যক্তি সরকারের কাছ থেকে ভিপি ২ শতক জায়গা লিজ গ্রহণ করে জায়গার উপর নির্মিত একটিমাত্র ইটের বড় দোকান ঘরসহ ওই জায়গা প্রায় ২৫ লাখ টাকার বিনিময়ে কুজাইল গ্রামের হরিদাস চন্দ্রের কাছে বিক্রি করেছেন। 

বিষয়টি জানাজানি হলে সম্প্রতি জায়গার প্রকৃত দখলদার দাবিদার দুর্গাপুর গ্রামের আপন মিনা এসব অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। 

স্থানীয়দের অভিযোগ, আইন লঙ্ঘন করে মোটা অংকের অর্থের বিনিময়ে সরকারি ভিপি জায়গা ও দোকান ঘর কিনলেও স্থানীয় ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে উল্টো সেই ক্রেতাকেই সরকারিভাবে লিজ দেওয়া হয়। এমনকি ওই বাজারের সরকারি অনেক ভিপি জায়গা লাখ লাখ টাকার বিনিময়ে একার্ধিকবার হাত বদলও হয়েছে।

অভিযোগে জানা গেছে, উপজেলার কুজাইল বাজারে দুই শতক ভিপি সম্পত্তিটি এক সময় দুর্গাপুর গ্রামের আপন মিনার বাবা আমির হোসেন মিনার নামে ছিল। পরিবারের সবাই একত্রে থাকা অবস্থায় আতাউর রহমান মাখন সেই দুই শতক জমিতে ব্যবসা করার জন্য একটি ঔষধের দোকান দেয়। 

পরবর্তীতে ওই জায়গা আতাউর রহমান কৌশলে তার নামে লিজ নেয়। নিময় অনুযায়ী সরকারি সম্পত্তি ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। কিন্তু আইনকে বৃদ্ধাআঙ্গুলী দেখিয়ে চলতি বছরের জানুয়ারিতে সেই দুই শতক ভিপি সম্পত্তি এবং জায়গায় নির্মিত দোকান ঘর ২৫ লাখ টাকার বিনিময়ে কুজাইল গ্রামের হরিদাস চন্দ্রের কাছে বিক্রি করেন মাখন। এরপর হরিদাস অর্থের বিনিময়ে ক্রয় করা সরকারি সেই ভিপি সম্পত্তিটি তার নামে লিজ নেওয়ার চেষ্ট চালায়। একপর্যায়ে সরকারি ভিপি ওই সম্পত্তি হরিদাসের নামে লিজ দেয় ভূমি অফিস।

অভিযোগকারী আপন মিনা জানান, আমার বাবার নামে ওই দুই শতক জায়গা ছিল। বাবা সেখানে দোকান চালু করেন। পরে বড় চাচার ছেলে আতাউর রহমান মাখন সেখানে ঔষধের দোকান দেয়। এরপর গোপনে সে ওই জায়গাটি তার নামে লিজ করে নেয়। সরকারি জায়গা ক্রয়-বিক্রয় নিষিদ্ধ হলেও চলতি বছরের জানুয়ারিতে হটাৎ করে ওই জায়গাসহ দোকান ঘরটি ২৫ লাখ টাকা দিয়ে হরিদাসের কাছে বিক্রি করেন। 

বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিই। এরপর তৎকালীন ইউএনও সরেজমিন তদন্ত করলেও রহস্যজনক কারনে কোন আইনগত ব্যবস্থা নেয়নি। এমনকি ভূমি অফিস থেকে ক্রেতাকেই ওই সম্পত্তি লিজ দেওয়া হয়েছে। তাই আইনগত ব্যবস্থা গ্রহণ ও লিজ বাতিলের জন্য সম্প্রতি ইউএনও বরাবর অভিযোগ দিয়েছি।

আনিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে সব অভিযোগ অস্বীকার করে বিক্রেতা আতাউর রহমান মাখন বলেন, জায়গা একজনের কাছে হস্তান্তর করেছি। টাকার বিনিময়ে বিক্রি করেনি বলেও দাবি করেন তিনি।

সরকারি সম্পত্তি ক্রেতা হরিদাস চন্দ্র বলেন, আমাদের পাশের দোকান হওয়ায় এবং মাখনের সাথে ভালো সম্পর্কের মধ্যে কিছু টাকা দিয়ে জায়গা ও দোকান ঘর নিয়েছি। ওই জায়গা তার নামে লিজ এবং ডিসিআর দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন তিনি।এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্তের জন্য বুধবার সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এআর

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর