একাত্তরে সংবাদ প্রচারের পর

আর খাল সাঁতরে নয়, নৌকায় স্কুলে যাবে শিশুরা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১০:৩৪ এএম

আর খাল সাঁতরে স্কুলে যেতে হবে না শিশু শিক্ষার্থীদের। শীত কিংবা গ্রীষ্মে ভিজতে হবে না জলে। কোমল হাত থেকে পাতিল ছুঁটে গিয়ে হাবুডুবু অবস্থায়ও পড়তে হবে না তাদের। শঙ্কা নেই বই-খাতা ভেজারও।  এখন থেকে নৌকাতেই স্কুলে আসা-যাওয়া করবে ওরা। 

image


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বিচ্ছিন্ন দিয়ারচর ও উত্তর চরমোন্তাজের দক্ষিণপ্রান্ত  থেকে পাতিল নিয়ে ভেসে ভেসে বাইলাবুনিয়া খাল পেড়িয়ে মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করা সেই শিশুদের দুর্ভোগ ঘুচেছে।  তাদের দুর্ভোগের গল্প নিয়ে গত ৭ ডিসেম্বর একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর বৃহস্পতিবার  বিনামূল্যে দুইটি  নৌকা উপহার দিয়েছে বেসরকারি সংস্থা জাগোনারী ও সামাজিক সংগঠন শুভসংঘ। 

নৌকা উপহারকালে জাগোনারীর পরিচালক (যোগাযোগ) ডিউক ইবনে আমিন বলেন, ‘একাত্তরের সংবাদটি দেখে  শিশু শিক্ষার্থীদের নির্বিঘ্নে খাল পারাপারের জন্য নৌকা দেওয়ার সিদ্ধান্ত নেই আমরা। পরে দাতা সংস্থা বোসের সহযোগীতায় আমারা শিশুদেরকে একটি উন্নতমানের প্লাস্টিকের নৌকা উপহার দিয়েছি।’ 

উপহারের নৌকা পেয়ে আনন্দিত-উচ্ছ্বাসিত শিশু শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে স্কুল ছুঁটি হলে প্রথম নৌকায় করে বাড়ি ফেরা তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নাসরিন বলে, ‘আমাগো আর ভিজতে হইবে না ভাইয়া। এখন থেকে নৌকায়ই স্কুলে যাইতে পারমু।’ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জাহিদুল বলেন, ‘আগে আমাগো (আমাদের) খাল সাতরাইয়া (সাঁতরে) স্কুলে আসতে যেতে হইতো। প্রতিদিন স্কুলে আসতে একবার, যেতে একবার ভিজতে হইতো। এখন আর আমাগো ভেজা লাগবে না।’  

image


শিক্ষার্থীদের পাশাপাশি খুশি অভিভাবরাও। দিয়ারচর গ্রামের শিক্ষার্থী অভিভাবক রেহেনা বেগম বলেন, ‘আমার দুই নাতি (নাতনি) ইস্কুলে (স্কুলে) যায়। হাতরাইয়া (সাঁতরে) হাতরাইয়া স্কুলে যাইতে ওগো ভয় করতো। আমরাও ওগোরে স্কুলে পাডাইতে ভয় করতো। এহন আর ভয় নাই। ওরা নৌকায় ইস্কুলে যাইবে।’   

মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, ‘একাত্তরকে ধন্যবাদ। খাল পারাপারের জন্য দুইটি নৌকা পাওয়ায় শিশু শিক্ষার্থীরা উপকৃত হয়েছে। পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীরা এখন স্কুলগামী হবে বলে আশা করছি।’ 

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. বায়েজিদ আহমেদ বলেন, ' একটি ব্রিজ নির্মাণের জন্য আমরা ইতোমধ্যে প্রস্তাবনা দিয়েছি। আশা করছি, শিগগরই এই খালের ওপর একটি ব্রিজ নির্মাণ হবে।’   উপজেলা প্রকৌশলী মিজানুল কবির বলেন, ‘শিশু শিক্ষার্থী এবং জনস্বার্থে ওই খালের ওপর ব্রিজ (সেতু) নির্মাণের জন্য উর্ধ্বতণ কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবহিত করেছি।’

এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ বলেন, ‘এখন আর খাল সাতরে শিশুদের স্কুলে যেতে হবে না, এটি সত্যি আমাদের জন্য আনন্দের একটি বার্তা। কোমলমতি শিশুরা এখন থেকে নৌকায় স্কুলে আসা-যাওয়া করবে।’  

নৌকা উপহারকালে উপস্থিত ছিলেন, জাগোনারীর পরিচালক (যোগাযোগ) ডিউক ইবনে আমিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বায়েজিদ আহমেদ, একাত্তরের রাঙ্গাবালী নিজস্ব প্রতিনিধি কামরুল হাসান,  রাঙ্গাবালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সোহেল, মাঝেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ। 


একাত্তর/এআর

অদম্য মেধা, কঠোর পরিশ্রম আর অভাবের সঙ্গে নিরন্তর লড়াই করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফারজানা আক্তার। ইচ্ছে ছিল ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার। কিন্তু দারিদ্র্যের কঠিন...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কাউখালী চরের একটি সরকারি খাল দখলমুক্ত করেছে প্রশাসন।
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপ থেকে শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তাকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর