চারটি চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৪:৩৫ পিএম

গাইবান্ধায় চারটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের মুল হোতাসহ তিন চোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টায় গাইবান্ধা সদর থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার কামাল হোসেন জানান, আন্তঃজেলা চোরচক্রের একটি দল বিভিন্ন সময় মোটরসাইকেল চুরি করে পাশের জেলাগুলোতে বিক্রি করে আসছিল- এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মোটরসাইকেল চোর দলের নেতা মো. কালামকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সুন্দরগঞ্জ থানার ধোপাডাঙ্গা ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কালাম সদর উপজেলার মালিবাড়ী গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পরে কালামের দেয়া তথ্যানুযায়ী ওই রাতেই চোর কালামের সহযোগী সুন্দরগঞ্জ উপজেলার উত্তর রাজিবপুরের মোজাম্মেল মিয়ার ছেলে ময়নুল মিয়া ওরফে পিচ্চু এবং একই উপজেলার কাশদহের মৃত মহির উদ্দিনের ছেলে আব্দুল জব্বারকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ট্রেন থেকে নেমে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরুণ নিহত

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোট ১৪টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান পুলিশ সুপার।


একাত্তর/জো 

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
গাইবান্ধার গভীর রাতে ঘরের বাইরে উঠানে এসে মোবাইল ফোনে কথা বলার সময় এক নারীকে জোর করে তুলে পাশের একটি বিলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের পর ওই নারীর টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময়...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর