সন্তানদের নিয়ে সুন্দরবন ঘুরে গেলেন প্রধানমন্ত্রীর কন্যা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৮:৩৪ পিএম

সুন্দরবনের পর্যটন এলাকা ঘুরে গেলেন প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। এসময় তার দুই সন্তানও সঙ্গে ছিল। 

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পুতুল ছেলে ও মেয়েকে নিয়ে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে প্রবেশ করেন। সেখানে ঘণ্টাখানেক থেকে দুপুর ১টার দিকে করমজল ত্যাগ করেন তিনি। 

করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, প্রধানমন্ত্রী কন্যা আকস্মিক আসেন। প্রায় এক ঘণ্টা তারা করমজলে থাকেন। এসময় তিনি ও তার সন্তানরা হরিণকে নিজ হাতে খাবার খাওয়ান, প্রজনন কেন্দ্রের কুমির এবং বিলুপ্তপ্রায় বাটাগুরবাস্কা কচ্ছপ দেখেন। এ সময় তাকে দেখতে পর্যটন কেন্দ্রের রাস্তার দুইপাশসহ আশপাশে ভিড় জমে। 

আরও পড়ুন: মোংলায় বিদেশি জাহাজ থেকে পণ্য চুরি, মালামালসহ আটক দুই

বন কর্মকর্তা আজাদ কবির আরও বলেন, বুধবার সকালে বিলাসবহুল পাগমার্ক লঞ্চে তিনি সুন্দরবনের ভেতরে প্রবেশ করেন। পূর্ব সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখে ফেরার পথে শেষে নামেন করমজলে। প্রধানমন্ত্রীর কন্যা বনে প্রবেশ করেছেন সেটি আমিও জেনেছি তাৎক্ষণিক তাকে দেখেই। তিনি এখানে আসবেন এমন কোনো তথ্যও ছিল না। আকস্মিকতার মধ্য দিয়ে সাক্ষাৎ হলো এত বড়ো ভিভিআইপির সাথে। বন্যপ্রাণী সম্পর্কে তাকে যতটুকু সম্ভব ধারণা বর্ণনা দিয়েছি। 

তিনি বলেন, শুক্রবার করমজলে ঘুরতে আসা পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ ছিল সায়মা ওয়াজেদ পুতুল। 


একাত্তর/এসি

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’-কালজয়ী এই গানের স্রষ্টা, প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ৭০তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো। তিনটি উপলক্ষে শুক্রবার...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর