অটোকে চাপা দিয়ে দোকানে ঢুকে গেলো বাস, নিহত দুই

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০৩:৫৯ পিএম

কুড়িগ্রাম সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রীবাহী বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত বাসচালককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ত্রিমোহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত আব্দুল হান্নানের বাড়ি রাজারহাটের টগরাইহাট এলাকায়। অপরজনের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উলিপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী কোচ ত্রিমোহনী বাজার এলাকায় পৌছায়। কোচটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমোহনী মোড়ে দাড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে একটি মুদি দোকানের ভিতর ঢুকে পড়ে। 

এসময় অটোরিকশার চালক লাফ দিয়ে বেঁচে গেলেও অটোরিকশায় বসে থাকা যাত্রী আব্দুল হান্নান ও পিছনে দাঁড়িয়ে থাকা অপর একজন নিহত হন।

আরও পড়ুন: দুই হাজার মিটার অবৈধ জালসহ আট জেলে আটক

কুড়িগ্রাম সদর থানা পুলিশের এসআই জাহিদ হাসান জানান, উলিপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টারপ্রাইজ নামে একটি দিবা কোচের চাপায় দুইজন নিহত হয়েছে। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। 

নিহতদের মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, কোচটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।


একাত্তর/এসজে

কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
আজ পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে যখন কোরবানির আনন্দ আর ঘরে ঘরে মাংসের সুঘ্রাণ, তখন কুড়িগ্রামের চরাঞ্চলে শুধুই নদীর ভেজা গন্ধ আর বৃষ্টির রিনঝিন শব্দ। এখানকার মানুষের ঈদ আনন্দ বলতে কিছু নেই। কেনা হয়নি...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর