সাড়ে তিন হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০৫:৫৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় সাত লাখ টাকা মূল্যের সাড়ে তিন হাজার ইয়াবা ও ৮৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। 

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে জেলার আশুগঞ্জ উপজেলার গোলচত্বর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। 

জানা গেছে, আটককৃতরা হলেন আশুগঞ্জের চরচারতলা গ্রামের জীয়ন মিয়া (২৭) ও বিজয়নগর উপজেলার কামালপুর গ্রামের ঝন্টু মিয়া (৩৪)। 

র‌্যাব জানায়, জীয়ন ও ঝন্টু দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক চোরাচালান করে এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। গোপন খবরের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে গোলচত্বর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপে তল্লাশি চালিয়ে সাড়ে তিন হাজার ইয়াবাসহ ঝন্টুকে ও একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৮ বোতল ফেনসিডিলসহ জীয়নকে আটক করা হয়। 

আরও পড়ুন: কুমিল্লায় জামায়াতের মিছিলের চেষ্টা, আটক ১২

র‌্যাব ১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ও প্রাইভেটকারসহ তাদের কাছে থাকা নগদ ২৭ হাজার টাকাও জব্দ করা হয় বলেও জানান তিনি।


একাত্তর/জো

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর