কুমিল্লায় জামায়াতের মিছিলের চেষ্টা, আটক ১২

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০৪:৩৭ পিএম

কুমিল্লায় জামায়া‌তের আমীর ডা. শ‌ফিকুর রহমান ও জাতীয় নেতৃবৃ‌ন্দের মু‌ক্তিসহ ১০ দফা দাবিতে মহানগর জামায়াত মিছিল করার চেষ্টা করলে তাদের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) শেষ দুপুরে কুমিল্লা নগরীর লাকসাম‌ রো‌ডে ম‌নোহরপুর থে‌কে জামায়াত শি‌বি‌রের মিছিলটি টমছম ব্রিজ এলাকায় আসলে পুলিশ তাদের ধাওয়া করে। দৌড়ে পালানোর সময় জামায়াত‌-শি‌বি‌রের ১২ নেতাকর্মীকে আটক ক‌রে‌ পু‌লিশ। 

জানা গেছে, আটককৃতরা হ‌লেন নগ‌রের তালপুকুরপাড় লস্কর‌ ভিলার খোর‌শেদ আলম ও মো. এনামুল হকসহ ১২ জন। 

কু‌মিল্লা গো‌য়েন্দা পু‌লি‌শের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রা‌জেশ বড়ুয়া জানান, কু‌মিল্লা নগ‌রে টমছম ব্রিজ এলাকায় জামায়াত শি‌বি‌রের ১২ জন‌কে আটক করেছে ডিবি পু‌লিশ।

আরও পড়ুন: মাওয়া এক্সপ্রেসয়েতে বাস-কারের সংঘর্ষে আহত পাঁচ

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন জানান, জামাতের মিছিল শেষ হবার পর দুইজনকে আটক করেছে কোতয়ালী থানা পু‌লিশ। নাশকতার মামলার আসামি সন্দেহে তাদের আটক করা হয়। তাদের পরিচয় মিলিয়ে দেখা হচ্ছে। আসামি হলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।


একাত্তর/জো 

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর