নোয়াখালীতে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১০:১৯ এএম

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।    

রোববার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের কবিরহাট সরকারি কলেজের পশ্চিমে এনায়েত নগর সড়কে এই ঘটনা ঘটে।   

জানা গেছে, নিহত মো. মোজাম্মেল হোসেন রাব্বি (২৫) উপজেলার ২নং সুন্দলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বারিপুকুর এলাকার ইমাম হোসেন বাটুর ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন। 

নিহতের প্রতিবেশী একরাম হোসেন জানান, রাব্বি উপজেলার কবিরহাট বাজার থেকে বারিপুকুর ও বারিপুকুর থেকে তেঁতুলতলা রুটে অটোরিকশা চালাতেন। রোববার রাত পৌনে ৮টার দিকে কবিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের নির্জন এনায়েত সড়কে স্থানীয় দুই যুবক তাকে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে রাত ১০টার দিকে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাই করতে তাকে হত্যা করা হয়েছে। 

আরও পড়ুন: দৌলতদিয়া-পাটুরিয়া রুটে আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের বরাতে অভিযুক্ত যুবক রাসেলকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। তিনি তার এক ভাইসহ বর্তমানে পলাতক রয়েছেন।  

মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, পরবর্তীতে এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।    


একাত্তর/এসজে
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর