নিখোঁজের এক সপ্তাহ পর ঝোঁপে মিললো শিশুর মরদেহ

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ০৮:০৮ পিএম

নরসিংদীর বেলাবতে নিখোঁজের ৮ দিন পর আধাপঁচা অবস্থায় ৪ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মেরাতলীকান্দা গ্রামের একটি ঝোঁপে শিশুটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মরদেহ উদ্ধার হওয়া শিশুটি উপজেলার মেরাতলীকান্দা গ্রামে নানা মাসুদ মিয়ার বাড়িতে থাকতো। তার বাবার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার টেঙ্গাপাঁড়া গ্রামে।

শিশুর মা সুমি আক্তার ও বাবা সুহেল মিয়া টঙ্গীতে একটি পোশাক কারখানায় কাজ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটি গত ১৯ ডিসেম্বর নিখোঁজ হয়। তারপর অনেকস্থানে খোঁজাখুঁজি এবং এলাকায় মাইকিং করেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ সোমবার দুপুর আড়াইটার দিকে প্রতিবেশীরা বাড়ির পাশের আড়িয়াল খাঁ নদের তীরে শিশুটির মরদেহ দেখতে পায়।

শিশুর পরিবারের দাবি, কেউ শিশুটিকে শারীরিক নির্যাতন করে হত্যা করে লাশ ফেলে রেখেছে।

আরও পড়ুন: ফকিরহাটে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বেলাব থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তানভীর আহমেদ বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। এলাকাবাসীর জানিয়েছে, মরদেহ উদ্ধারের সময় শিশুর শরীরে পোশাক ছিলো না। ধর্ষণের মতো কোন ঘটনা ঘটেছে কিনা, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


একাত্তর/আরএ

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর