পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির বাগাইড় মাছ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ১০:৫৩ এএম

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ ধরা পরেছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটি ২৪ কেজি ৩০০ গ্রাম ওজনের।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে পদ্মার নদীর অন্তার মোড় এলাকায় জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পরে।

পরে সকালে দৌলতদিয়া ঘাটের মহন মন্ডলের আড়তে নিয়ে আসলে নিলামে এক হাজার তিনশত টাকা কেজি দরে মাছটি কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট।

image


দৌলতদিয়া পাচ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান মিয়া সম্রাট বলেন, শুক্রবার সকালে মাছটি ৩৬ হাজার চারশত টাকায় কিনে ঘাটের পল্টুনের সাথে বেঁধে রেখেছি। সেই সাথে বিক্রির জন্য টেলিফোনে যোগাযোগ করতে বলা হচ্ছে সবাইকে।

গোয়ালন্দ উপজেলার সহকারী মৎস কর্মকর্তা মোঃ রেজাউল শরিফ বলেন, পদ্মা নদীর পানি কমে যাওয়ায় এখন মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ ধরা পরছে, এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছে।


একাত্তর/এআর

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর