গোপন বৈঠক থেকে জামায়াতের আট নারী গ্রেপ্তার

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২২, ০৭:৫২ পিএম

মেহেরপুর গোপন বৈঠক থেকে জামায়াতের আট নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে প্রচুর ইসলামীক বই উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলার মুজিবনগর উপজেলার গোপালনগর গ্রামের মোশারফ মাস্টারের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

তারা হলেন- গোপালনগর গ্রামের রকেয়া খাতুন (৪২), শিবপুর গ্রামের গাজী পাড়ার শম্পা খাতুন (২৮), মোনাখালীর গ্রামের উত্তর পাড়ার ফাতেমা খাতুন (৪০), মোনাখালী বাজার পাড়ার হানিফা আক্তার বিউটি (৩৪), শিবপুর মসজিদ পাড়ার হাফিজা খাতুন (৩৮), রামনগর মধ্যপাড়ার রেজমিনা খাতুন (৪৪), শিবপুর গলাকাটা পাড়ার সালেহার খাতুন (৪০) এবং বিশ্বনাথপুর গ্রামের বড় মসজিদ পাড়ার সুমাইয়া জান্নাতি (২৫)। 

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মেহেদি রাসেল জানান, গোপনে তাদের বৈঠক চলছে এমন সংবাদে মুজিবনগর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ওই বৈঠক থেকে আট নারী সদস্যকে আটক করা হয়।

আরও পড়ুন: রাজধানীতে জামায়াতের গণমিছিল, ১০ পুলিশ আহত, গ্রেপ্তার ১১

তিনি জানান, প্রথমে আটকদের মুজিবনগর থানায় নেওয়া হয়। বিকেলে তাদের নামে বিশেষ আইনে নাশকতার মামলা দিয়ে সন্ধ্যায় জেল হাজতে পাঠানো হয়। পরে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাদের জেল হাজতে পাঠিয়েছেন। 


একাত্তর/এসি

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর