যশোর ট্রাক চাপায় ভ্যানের তিন যাত্রী নিহত, আহত দুই

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০৮:১৩ পিএম

যশোরে বিএডিসির একটি ট্রাকের চাপায় ভ্যানের দুই যাত্রীসহ চালক নিহত হয়েছেন। তাদের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১ জানুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাঠি রেলক্রসিংয়ের পাশে ইট ভাটার সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভ্যানের যাত্রী যবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা সুমি, যশোর সদরের কমলাপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী জোহরা বেগম (৫০) এবং বাগডাঙ্গা গ্রামের আব্দুল হাকিমের ছেলে ভ্যানচালক মাসুম (৩৫)।

image


আহতরা হলেন- নিহত জোহরার স্বামী আমজাদ হোসেন ও নিহত সুমির স্বামী যবিপ্রবির একই বিষয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ।

স্থানীয়রা জানান, বিকেলে বিএডিসির একটি ট্রাকের (যশোর-ট-১৩৯৪) সঙ্গে চৌগাছামুখি যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মাসুম ও গৃহবধূ জোহরা বেগম প্রাণ হারান। আহত অবস্থায় আমজাদ হোসেন, সুমি, মোতাসিন বিল্লাহকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।

নিহত জোহরার স্বামী আমজাদ হোসেন জানান, তারা যশোর থেকে ভ্যানে বাড়ি ফিরছিলেন। চুড়ামনকাটি রেল লাইন পার হয়ে ইট ভাটার সামনে পৌঁছালে সামনে থেকে একটি ট্রাক তাদের ভ্যানকে চাপা দেয়। 

image


এদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। 

আরও পড়ুন: বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্র্যাক ও এর চালককে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসি

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর