গাছের সাথে ট্রাকের ধাক্কায় হেলপার নিহত

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৮:১০ পিএম

বগুড়ার সান্তাহারে একটি বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা দিলে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। 

বুধবার (৪ জানুয়ারি) উপজেলার সান্তাহার বশিপুর শখের পল্লী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত হেলপার রাফিউল্লাহ (২৬) নওগাঁর মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের ফয়েজউল্লাহর ছেলে। 

পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা যায়, নওগাঁ থেকে বালু বোঝাই ট্রাকটি সান্তাহার যাওয়ার পথে শখের পল্লী এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক জাফর আলী ও হেলপার রাফিউল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলপার রাফিউল্লাহকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ফৌজদারহাটে উচ্ছেদ অভিযানে ১৯৪ একর খাসজমি পুনরুদ্ধার

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল মিয়া জানান, নিহত হেলপার রাফিউল্লাহর মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। আহত ট্রাকচালক চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর