ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১১:১০ পিএম

ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন।

জানা গেছে, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মিলন চৌধুরী নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের হারুন-অর-রশীদ চৌধুরীর ছেলে। 

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি পুত্রের নামে জমি লিখে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে পিতা হারুন চৌধুরীর মাথায় লাঠি দিয়ে আঘাত করে ছেলে মিলন চৌধুরী। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মা হালিমন বেগম বাদী হয়ে ছেলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: পাবনায় অবৈধ পলিথিন বিক্রি বন্ধে অভিযান

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আমিনুর রহমান জানান, দীর্ঘ শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন। রায় প্রদানকালে অভিযুক্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।


একাত্তর/জো 

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসই সড়কের পাশের খাদ ও ডোবায় পড়ে গেলে এসব দুর্ঘটনা ঘটে।
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর