শীতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ, বেশি আক্রান্ত শিশু

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ০১:৩৩ পিএম

দেশের বিভিন্নস্থানের মতো নওগাঁর রাণীনগর উপজেলায় কমছে তাপমাত্রা। হাড় কাঁপানো শীত ও কনকনে বাতাসে বেড়েছে রোগের প্রাদুর্ভাব। পাল্লা দিয়ে বাড়ছে ঠাণ্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানান রোগ। পরিসংখ্যান বলছে আক্রান্ত রোগীদের তালিকায় সবার ওপরে শিশুরা।

সরেজমিনে বিভিন্ন হাসপাতাল ঘুরে জানা যায়, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে বেড়েছে বিভিন্ন রোগ। অনেক বাবা-মা জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ শীতজনিত নানা রোগে আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে আসছেন। ডাক্তার দেখাতে লাইনে ধরে তারা ভিড় করছেন শিশু বিশেষজ্ঞের কক্ষে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে সদর হাসপাতালে শিশুসহ নানা বয়সী প্রায় ৩০ জন ঠাণ্ডাজনিত রোগী ভর্তি আছেন।

এছাড়া হাসপাতালে ১ জানুয়ারি থেকে শুরু করে ৫ জানুয়ারি পর্যন্ত ৬ শতাধিক ঠাণ্ডাজনিত রোগী চিকিৎসা নিয়েছেন।

আউটডোরে চিকিৎসা নিতে আসা এক শিশুর মা রুমা বেগম বলেন, তার সন্তানের ঠাণ্ডা লেগেছিল। পরে চিকিৎসকের সাথে যোগাযোগ করা হলে চিকিৎসক জানান, শিশুটির ডায়েরিয়া হয়েছে।

হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসা সাব্বির হোসেন জানান, মোটরসাইকেল চালাতে গিয়ে জ্বর-সর্দি ও কাশিতে আক্রান্ত হয়েছেন তিনি।

আরও পড়ুন: রংপুরে শীতে বেশি কাবু হচ্ছে শিশু ও বয়স্করা

শিশু বিশেষজ্ঞ ডা. মোকাদ্দেশ রাব্বানী জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ৬০ থেকে ৬৫ জন শিশু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। যারা প্রত্যেকেই ঠাণ্ডাজনিত নানান সমস্যায় আক্রান্ত।

রাণীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলাম খান বলেন, শীতের তীব্রতা বাড়তে থাকলে ঠাণ্ডাজনিত সমস্যাও বেশি হয়। শিশুরা আক্রান্ত হয় সবচেয়ে বেশি।

তিনি বলেন, শীতের সময় সকলের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।


একাত্তর/আরএ

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর