জমি সংক্রান্ত বিরোধে কৃষককে কুপিয়ে হত্যা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৫:০৪ পিএম

বাগেরহাটের কচুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার আলিপুর গ্রামের একটি ধানের জমিতে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত মোজাহার মোল্লা (৫৫) বাগেরহাট জেলার কচুয়া উপজেলার আলিপুর গ্রামের জোনাব আলীর মোল্লার ছেলে। পূর্ব-শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এই হত্যাকাণ্ড ঘটায় বলে পুলিশ জানায়।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক এসএম আশরাফুল আলম জানান, কচুয়া উপজেলার আলিপুর গ্রামের হাফিজুর মোল্লার সাথে একই গ্রামের আফসার শেখের দীর্ঘদিন দরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সকাল ১০টার দিকে আফসার গ্রুপের লোকজন আলিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি ধানের জমিতে বোরো ধানের বীজ রোপণ করছিল। এসময় হাফিজ গ্রুপের লোকজন সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে মোজাহার মোল্লাকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাহারকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ভ্যানে বাসের ধাক্কায় মাছ ব্যাবসায়ীর মৃত্যু

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন পূর্ব-পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে আটক করতে পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানান ওসি। 


একাত্তর/জো

বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে এক যুবককে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। 
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর