শিশু ধর্ষণের দায়ে ১১ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ০৫:৫৪ পিএম

বগুড়ায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের ১১ বছর পর হায়দার আলী নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এই রায় দেন। রায়ের সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

দণ্ডিত হায়দার আলী গাবতলীর পদ্মপাড়া গ্রামের মৃত মোজাহার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন।

তিনি জানান, ২০১১ সালের ২৭ মে ওই ধর্ষণের ঘটনা ঘটে। পরে মামলায় বিষয়টি প্রমানিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সাজা দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরো জানান, যাবজ্জীবনের সঙ্গে হায়দার আলীকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দিয়েছেন বিচারক।

আরও পড়ুন: নিরাময় ক্লিনিকের বিরুদ্ধে ফের অভিযোগ, এবার সাংবাদিককে হুমকি

কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জি বলেন, দুপুরে হায়দার আলী নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে৷


একাত্তর/আরএ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর