রক্ত দেওয়া নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেলো যুবকের

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১১:৪৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় রক্ত দেওয়া নিয়ে দ্বন্দ্বে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতককে ছুরিসহ আটক করেছে।

সোমবার (৯ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল অবকাশ পার্কে সামনে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আশিকুর রহমান আশিক (২৭)। তিনি শহরে মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে এবং বাতিঘর নামে একটি মানবসেবা সংগঠনের কর্মী ছিলেন।

হামলাকারীর নাম রায়হান। তিনি ভাদুঘর এলাকার বাসিন্দা।

আশিকের সহকর্মীরা জানায়, সপ্তাহ তিনেক আগে একজন রোগীকে রক্ত দেওয়া নিয়ে আশিকের সঙ্গে রায়হানের দ্বন্দ্ব হয়। সোমবার বিকেলে বাতিঘরের সভা শেষে ফারুকী পার্ক থেকে বের হলে রায়হানের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল আশিকের ওপর হামলা করে। এসময় তার বুকে, পিঠে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নেমেই চলেছে তেঁতুলিয়ার পারদ, মঙ্গলবার রেকর্ড ৬.৯ ডিগ্রি

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, ঘটনার পর পর পুলিশ অভিযান চালিয়ে শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে ঘাতক রায়হানকে ছুরিসহ আটক করেছে। 


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর