ঘন কুয়াশায় বাসের বেপরোয়া গতি, মাশুল দিলেন তিনজন

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ০১:১৫ পিএম

রংপুরে তৃপ্তি ও সাইমন পরিবহনের দুই বাসের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে তারাগঞ্জ উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলি দোয়ালীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারাগঞ্জ থানা পুলিশ নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করেছেন। তারা হলেন- তৃপ্তি পরিবহন নামে বাসের সহকারী আবুল কালাম এবং মোসলেম উদ্দিন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী তৃপ্তি পরিবহনের সঙ্গে সাইমন পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যাযন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। আহত ১০ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

image


রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দপুরের যাত্রী আশরাফ আলী সাংবাদিকদের জানিয়েছেন, তৃপ্তি পরিবহন বাসটি সৈয়দপুর থেকে ছাড়ার সময় তিনিসহ অনেক যাত্রী চালককে ঘন কুয়াশার কারণে ধীরে চালাতে বলেছিলেন। চালক তাদের কথা শোনেনি।

আরও পড়ুন: নেমেই চলেছে তেঁতুলিয়ার পারদ, মঙ্গলবার রেকর্ড ৬.৯ ডিগ্রি

তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুব মোরশেদ জানান, দুর্ঘটনার পর দুটি বাস জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।


একাত্তর/এসি

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর