কুমিল্লায় মহাসড়কে ট্রাকচাপায় রিকশাচালক নিহত

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১১:০৮ পিএম

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাজিরাবাজার সংলগ্ন এলাকায় ট্রাকচাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে আটটায় ময়নামতি সেনানিবাসের মোস্তফা কামাল গেইট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত রিকশাচালক হোসেন মিয়া (৪০) রামপাল এলাকার আয়াত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বেপরোয়া ট্রাকচালক পেছন থেকে একটি রিকশাকে ধাক্কা দিলে চালকসহ রিকশাটি ট্রাকের চাকার নিচে ঢুকে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রিকশাচালক হোসেনের মৃত্যু হয়। এসময় ট্রাকচালক ও হেলপার ট্রাক ফেলে দ্রুত পালিয়ে যায়। 

আরও পড়ুন: শ্রীপুরে মোজা কারখানায় আগুন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে

ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে এক‌টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় জরিমানা বা ‘অটোফাইন’ কার্যক্রম।
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর