কু‌মিল্লায় দুই সড়ক দুর্ঘটনায় আহত আট

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১০:৫৮ এএম

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছেন। এরমধ্যে একস্থানে তিনজন এবং অপরস্থানে আহত হন পাঁচজন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকা‌ন্দি উপ‌জেলার গৌরীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রাবেয়া সিএনজি পাম্পের সংলগ্ন মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে ৩ জন আহত হন।

দুর্ঘটনায় বাইসাইকেল চালক ও স্বল্পপেন্নাই দিঘিরপাড় মাদ্রাসার ফাজিল বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান (২২) গুরুতর আহত হন। তাকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

মোটরসাইকেলে থাকা শুভ (১৮) ও আশিককে (১৭) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে ৩ জন যুবক দাউদকান্দি থেকে গৌরীপুর যাচ্ছিলেন। এসময় রাবেয়া সিএনজি পেট্রোল পাম্পের নিকট গেলে অপর একটি বাইসাইকেলের সাথে সংঘর্ষ হয় তাদের।

আরও পড়ুন: শ্রীপুরে মোজা কারখানায় আগুন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে

অপরদিকে দাউদকা‌ন্দির গৌরীপুর-মতলব সড়কের বাড়িকান্দি এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ৫ জন আহত হন।

আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়।

আহতরা হলেন, শাহপরান (১৮), মাহিদুল (১৮), কামরুল হাসান (৮), রোমানা আক্তার (২৫) এবং কাজল (৪০)।


একাত্তর/আরএ

কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর