কাজ না করেই টাকা মেরে দিয়ে প্রকল্প কর্মকর্তা কারাগারে

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১০:১৩ পিএম

হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারি উন্নয়ন প্রকল্পের চার লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে উপজেলার সাবেক ও হবিগঞ্জ সদর উপজেলার বর্তমান প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহানকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকালে হবিগঞ্জের সিনিয়র স্পেশাল জজ এবং জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

জানা গেছে, একই মামলায় বামৈ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এনামুল হক মামুনসহ মোট চার জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বামৈ ইউনিয়নের সাবেক মেম্বার মো. ইকবাল দুর্নীতি দমন কমিশনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ২০১৬-১৭ ও ২০১৭-১৮ অর্থবছরে তিনটি প্রকল্পে কোনও কাজ না করেই প্রকল্পের চার লাখ ৭৭ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। অনুসন্ধান শেষে ২০২১ সালের ৩০ নভেম্বর দুদকের উপ-সহকারী পরিচালক শোয়েব হোসেন বাদী হয়ে মামলা করেন। পরে দুদকের উপ-পরিচালক এরশাদ মিয়া ২০২২ সালের ১৭ নভেম্বর পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করা দুদকের প্রসিকিউটর হাবিবুর রহমান বলেন, মামলার ২নং আসামি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে বৃহস্পতিবার সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। অপর চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঘরে ঢুকে কিশোরীর গলা ও হাত-পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্ত

এদিকে, আসামিপক্ষে আইনজীবী হিসেবে আছেন সাবেক সরকারি কৌঁসুলি আকবর হোসেন জিতু, চৌধুরী আশরাফুল বারী নোমান ও ত্রিলোক কান্তি চৌধুরী বিজন।


একাত্তর/জো 

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর