রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের চাপায় শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ০৫:০৯ পিএম

নাটোরে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে শহরের হরিশপুর পুলিশ লাইন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত শ্রমিকের নাম হানিফ আলী। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ ও স্থানীয়রা জানান, হরিশপুর পুলিশ লাইন্সের সামনে রাস্তা পার হচ্ছিলেন হানিফ আলী। এসময় একটি বেপরোয়া গতির মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: পদ্মায় জেলের জালে ২৭ কেজির বাগাইড়

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল লতিফ মোহাম্মদ মাসুদ জানান, নিহত শ্রমিকের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ঘাতক মাইক্রোবাসটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।  


একাত্তর/জো

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন আগ্রাবাদ এক্সেস রোড এলাকায় মাটি খননের সময় দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) রাতে বি-ফোর এলাকায় একটি হাইড্রো কোম্পানির কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কারখানার গোডাউনের জরাজীর্ণ শেড মেরামত করার সময় ছাদ ভেঙে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর