ভোলায় সড়কে ঝরলো দুই ভাইয়ের প্রাণ

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০৭:৫৩ পিএম

ভোলায় ইট বোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। রোববার (১৫ জানুয়ারি) দুপুর দুইটার দিকে সদর উপজেলার ভোলা-বরিশাল মহাসড়কের পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. সোহেল (২৬) ও মো. শাওন (২০)। তারা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের সেলিমাবাদ গ্রামের প্রবাসী আব্দুল করিম মোল্লার ছেলে। 

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরের দিকে সোহেল ও শাওন দুই ভাই মোটরসাইকেল যোগে ভোলা সদর থেকে বাড়ি যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই ঘটনাস্থলে নিহত হন। ট্রলিটি সড়কের পাশের ডোবায় পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনা হয়। 

আরও পড়ুন: লাইসেন্স ফিসহ ৫১ সেবার মূল্য বাড়ালো বিআরটিএ

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক্টর উদ্ধার করা হয়েছে। এর চালককে আটকের চেষ্টা চলছে।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর