সাত্তারের পক্ষে কাজ করলে বহিষ্কার, হুমকি রুমিনের

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০৯:২৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত উকিল আব্দুস সাত্তার ভুঁইয়ার পক্ষে কাজ করলে বিএনপি নেতাকর্মীদের দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন রুমিন ফারহানা।

রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় আশুগঞ্জের একটি হাইওয়ে হোটেলে উপজেলা বিএনপির এক জরুরি মতবিনিময় সভায় এ কথা বলেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এই সংসদ সদস্য।

তিনি বলেন, বিএনপির ইমেজ নষ্ট করতে সাত্তারকে চাপে ফেলে নির্বাচনে আনা হয়েছে। সরকার যে কোনোভাবেই হোক তাকে পাস করিয়ে আনবে। তাই ওই আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের কয়েকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগহ করলেও তা পরে তারা প্রত্যাহার করে নিয়েছেন। 

সম্ভবত তাকে (সাত্তার) ডিক্লেয়ার দিয়ে পাস করিয়ে দেবে মন্তব্য করে রুমিন বলেন, বর্তমান সরকারের পক্ষে দেশের এক পার্সেন্ট জনগণের সমর্থন নেই। কিন্তু বিএনপির পাশে আছে দেশের ১৬ কোটি মানুষ আছে। আগামী নির্বাচনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। 

সেমিনারে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাজাহান সিরাজের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়, উপজেলা যুবদলের সদস্য সচিব নাসির মুন্সি, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুন: বিএনপির সঙ্গে ফাইনাল খেলা আগামী জানুয়ারিতে: কাদের

২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া। গত ১১ ডিসেম্বর বিএনপির সব সংসদ সদস্যরা পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। আগামী এক ফেব্রুয়ারি এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারও অংশ নিতে যাচ্ছেন এই আসনে পাঁচবারের এমপি সাত্তার। 

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের তিন নেতা মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মঈন উদ্দিন মঈন ও অধ্যক্ষ শাহজাহান আলম সাজু তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে নির্বাচনে সাত্তারসহ এখন পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। 


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর