খাদ্যে বিষক্রিয়ায় আ.লীগের দুই নেতাসহ চার জনের মৃত্যু

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ০৫:৫৯ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে খাদ্যে বিষক্রিয়ায় উপজেলা লীগের সাংগঠনিক সম্পাদকসহ চারজন মারা গেছেন। এ ঘটনায় গুরুতর অসুস্থ প্যানেল মেয়র হাবিবুর রহমানকে ঢাকার একটি হাসপাতালে লাইফ সার্পোটে রাখা হয়েছে। এছাড়া আরও তিন জন চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।  

সোমবার (১৬ জানুয়ারি) কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস ও জহির রায়হান জজ, হোমিও চিকিৎসক গোবিন্দ বিশ্বাস এবং ভ্যানচালক শাহজাহান মিয়া। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার রাতে ঘনিষ্ট এক জনের বাসায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনসহ আরও কয়েকজন দাওয়াত খেতে যান। খাওয়া শেষে বাড়িতে এসে সবাই বমি করতে থাকেন। এক পর্যায়ে সবাই অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন দ্রুত তাদেরকে ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে উপজেলা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন মারা যান। আর ঢাকার নেয়ার পথে উপজেলা আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক জহির রায়হান জজ মারা যান। 

এছাড়া চিকিৎসাধীন অবস্থায় হোমিও চিকিৎসক গোবিন্দ বিশ্বাস ও ভ্যানচালক শাহজাহান মারা যান। এদিকে গুরুতর অসুস্থ অবস্থায় প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্যে রাজধানী ঢাকার নেয়া হয়েছে। সেখানে একটি হাসপাতালে তাকে লাইফসার্পোটে রাখা হয়েছে বলে জানা গেছে। এছাড়া আরও তিনজন বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জানান, আওয়ামী লীগের দুই নেতা দাওয়াত খাওয়ার পর অসুস্থ হয়ে হয়ে মারা গেছেন। দু'জনেই আওয়ামী লীগের সক্রিয় নেতা ছিলেন। তিনি নিহতদের আত্নার শান্তি কামনা করেছেন।

তবে এলাকায় গুঞ্জন রয়েছে নিহতরা পৌর শহরের একটি দোকান থেকে মদপানের পর বিষক্রিয়ায় মারা গেছেন।

আরও পড়ুন: মডেল মসজিদ ধর্মের নামে বিভ্রান্তি দূর করতে সহায়তা করবে: প্রধানমন্ত্রী

কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াসির মিয়া জানান, আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদক সম্পাদকসহ চারজন একই দিনে মৃত্যু বিষয়টি দুঃখজনক। সারাদিন দলীয় কাজ শেষে রাতে দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন বলে তিনি জানান।

এ বিষয়ে কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মুস্তুফা জানান, দু'জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষাক্ত মদ পানের কারণে বিষক্রিয়ায় মারা গেছেন- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, মেডিকেল রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান। 


একাত্তর/আরবিএস  

পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও অপচয়ের খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিগত সরকারের...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন। টেক্কা দিতে চান। বুকের রক্ত নিয়েছেন, আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, ফাঁসির...
নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর