ব্যাংকের ভেতরে মিললো দুই নিরাপত্তাকর্মীর মরদেহ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৭ পিএম

নরসিংদীর রায়পুরার রাধাগঞ্জ বাজার শাখার অগ্রণী ব্যাংকের ভেতর থেকে দুই নিরাপত্তাকর্মীর (আনসার) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ফরিদপুরের তৌহিদুল আলম (২৪) এবং টাঙ্গাইলের রঞ্জু মিয়া (৪০)। তারা দু’জন আনসার সদস্য হিসেবে ওই ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে ব্যাংকে এসে গেট ভেতর থেকে আটকানো দেখে কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে দুইজনের মরদেহ উদ্ধার করে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, সর্বোচ্চ সন্দীপে

এদিকে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ব্যাংকের টাকাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


একাত্তর/আরএ

কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর