প্রতিবন্ধী মেয়েকে গলাকেটে হত্যার অভিযোগে মা আটক

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৫:৪৫ পিএম

সুনামগঞ্জে প্রতিবন্ধী মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যার অভিযোগে মাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে সাতটায় পৌর শহরের হাজীপাড়া আবাসিক এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ফারজানা (২২) ওই এলাকার মৃত আব্দুল আজিজের মেয়ে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, করোনাক্রান্ত হয়ে মেয়েটির বাবা আব্দুল আজিজ মারা যান। দীর্ঘদিন ধরে তার মা আছিয়া বেগম (৫৫) তার দেখভাল করতেন। মা মেয়েকে ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করেছে- স্থানীয়দের কাছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

আরও পড়ুন: বাবাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি, স্ত্রী ও আরেক ছেলের যাবজ্জীবন

সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, হয়তো প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে কষ্ট করছিলেন তিনি। সে অবস্থায় হতাশ হয়ে এমনটি ঘটাতে পারেন তিনি। ভুক্তভোগীর মাকে আটক করা হয়েছে। বিস্তারিত হয়তো মাকে জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে বলে জানান তিনি। 


একাত্তর/জো 

পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর