সিরিয়াল দেখে শিক্ষার্থীদের ‘ছিনতাই চক্র’, গ্রেপ্তার তিন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৮:৩৬ পিএম

কেউ পড়েন বিশ্ববিদ্যালয়ে, কেউবা কলেজে। সবাই মেধাবী ও বিচক্ষণ। এই মেধাবীরাই ভারতীয় টিভি সিরিয়াল ক্রাইম পেট্রোল থেকে অভিনব কায়দায় ছিনতাই করার পরিকল্পনা গ্রহণ করেন। সেই পরিকল্পনা অনুযায়ীই বিভিন্ন বাসায় বিভিন্ন পরিচয়ে গিয়ে ছিনতাই করতেন তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এমন ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ জানুয়ারি)  দুপুর ১২টার দিকে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. লিখন হাসান (২৪), পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহিল বাকী অনিক (২২) এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ফোকাস কোচিং-এ অধ্যয়নরত মো. আবুল বাশার (২১)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম জানান, গত ১১ জানুয়ারি দুপুরে পাবনার বড় বাজার এলাকায় কোচিং সেন্টারের শিক্ষক পরিচয় দিয়ে বাসায় ঢুকে গৃহবধূর হাত-পা বেঁধে ৭২ হাজার টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় এই চক্রটি।

আরও পড়ুন: পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগে দুই এএসআই ক্লোজ

এই ঘটনার রহস্য উদঘাটনের জন্য তথ্য-প্রযুক্তি ও সিটিটিভির ফুটেজ পর্যালোচনা করে গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৩১ হাজার টাকা, চার ভরি স্বর্ণালঙ্কার ও আসামিদের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হবে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, তারা ভারতীয় টিভি শো ক্রাইম পেট্রোল থেকে অভিনব কায়দায় এইসব অপরাধ করার কৌশল শিখেছে। তারা আরও অনেক বাসায় একই কায়দায় ছিনতাইয়ের পরিকল্পনা গ্রহণ করেছিল। তারা কীভাবে এবং কেন এই অপরাধের জন্য জড়িয়ে গেল এই জন্য তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।


একাত্তর/এসজে

পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
পাবনায় নির্বাচনী পূর্বশত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে চূড়ান্ত ধাপে প্রবেশ করলো বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম স্থাপন বা লোডিং...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর