গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৯:০৯ পিএম

বগুড়ার আদমদীঘিতে পানি খাওয়ার কথা বলে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছেন পুলিশ। 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার জিনইর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত তরুণ এমরান হোসেন ওই গ্রামের নূর ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, মুরগি বিক্রির জন্য মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালাচ্ছিল এমরান। বিষয়টি জানার জন্য কৌতূহলী হয়ে ছাতিয়ানগ্রামের এক গৃহবধূ রাস্তায় এলে এমরান তার কাছে পানি খেতে চায়। গৃহবধূ এমরানকে বাড়িতে নিয়ে পানি দেয়। এসময় ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে এমরান। 

সন্ধ্যায় গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানানোর রাতেই থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: সরাইলে বাসের চাপায় অটোরিকশার চালক নিহত

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, গৃহবধূ ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। 


একাত্তর/জো

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর