মোল্লাহাটে দুই বাসের সংঘর্ষে তরুণ নিহত, আহত ১৪

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১০:৫৬ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে খুলনা-মাওয়া মহাসড়কে দুই বাসের সংঘর্ষে এক তরুণ নিহত এবং আহত হয়েছেন আরও ১৩ জন। 

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার সরকারি পুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত মো. রুবেল (২৫) নাটোর জেলার লালপুর উপজেলার উদানপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি বাগেরহাটে একটি এনজিওতে চাকুরী করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাগেরহাটগামী ফাল্গুনি পরিবহন ও গোপালগঞ্জগামী রুপসী পরিবহনের মধ্যে খুলনা-মাওয়া মহাসড়কের সরকারি পুকুরপাড় এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই বাসের ১৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। সেখানে আহত রুবেলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: কোনাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনা কবলিত বাস দুটোকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ পুলিশের তত্ত্বাবধায়নে রয়েছে। বৈধ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে। আহতদের ফকিরহাট ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 


একাত্তর/জো

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর