নওগাঁর পত্নীতলায় একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পানের দোকানে ঢুকে পড়লে চাপা পড়ে নিহত হন এক গ্রাম পুলিশ সদস্য।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার আগ্রাদ্বিগুন-সাপাহার সড়কের শিহাড়া বাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত গ্ৰাম পুলিশ ছুরত আলী (৫০) সদর ইউনিয়নের পরাণপুর গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরের দিকে শিহারা বাজারে আকবর আলীর পানের দোকানে পান কিনতে যান ছুরত আলী। এসময় একটি ওষুধ কোম্পানির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই পানের দোকানে ঢুকে যায়। কাভার্ডভ্যানের চাপায় দোকানে দাঁড়িয়ে থাকা ছুরত আলী ও ওই দোকানিসহ আহত হন আরও তিনজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছুরত আলীকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ড্যাশবোর্ডে লুকানো ছয় কেজি গাঁজাসহ দুইজন আটক
ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি এবং এর চালক ও সহকারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
একাত্তর/জো
