ট্রলির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১১:১৯ পিএম

নওগাঁর সাপাহারে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরের দিকে সাপাহার উপজেলার তেঘরিয়ায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত ফারুক হোসেন (৪২) পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গভীড়াকুঁড়ি গ্রামের মো. দছিমদ্দিন পেপের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফারুক পোরশা উপজেলার বালিয়াচাঁন্দার নিজ আম বাগান থেকে সাপাহার বাজারের দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার তেঘরিয়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ফারুক নিহত হন। 

আরও পড়ুন: বগুড়ায় মাঝপথে যাত্রীদের নামিয়ে দিয়ে বাস রিকুইজিশন পুলিশের

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর জানান, দুর্ঘটনার পর ট্রলিটি পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর