লালপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১০:০৪ পিএম

নাটোরের লালপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীসহ চারজনের বিরুদ্ধে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের বড়বাদকয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনার পর গ্রামের এক পুকুর থেকে নিহত বোমা কালামের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের ইনছার আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত পারিবারিক কলহের জেরে স্ত্রী আরজিনা খাতুনের সাথে বনিবনা না হওয়ায় স্ত্রীকে মারধর করে কালাম। এরপর শুক্রবার রাত সাড়ে আটটার দিকে স্ত্রী ও আরও তিনজন মিলে কালামকে কুপিয়ে জখম করে গ্রামের পুকুরে ফেলে দেয়। গ্রামবাসীরা থানায় খবর দিলে লালপুর থানা পুলিশ এসে পুকুর থেকে কালামের মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুন: স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জান জানান, বোমা কালামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।


একাত্তর/জো

বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর