পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১২:৩৫ পিএম

নরসিংদীর রায়পুরায় একটি পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোচালক নিহত হন।

রোববার (২৯ জানুয়ারি) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত অটোচালক খোরশেদ মিয়া (৪৫) পার্শ্ববর্তী ভৈরব উপজেলার মধ্যেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এসময় আহত হন আরও একজন। তবে তার পরিচয় যানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মাহমুদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নরসিংদী থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি পিকআপ ও ভৈরব থেকে আসা বারৈচাগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পিকআপের সামনের অংশ এবং অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোচালক নিহত হন এবং অটোরিকশায় থাকা এক যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়া হচ্ছে বলে যানা যায়। 

আরও পড়ুন: গাজীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুর জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে তবে পিকআপ চালক পলাতক। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন। দুর্ঘটনার জন্য সৃষ্ট যানজট নিরসনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর