লালমনিরহাট সীমান্তে পাঁচ কেজি স্বর্ণসহ আটক এক

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৫:১৯ পিএম

লালমনিরহাটের সীমান্ত এলাকা থেকে ৪৫টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। ওজন দিয়ে দেখা গেছে, জব্দ করা স্বর্ণের ওজন পাঁচ কেজি ২৪৮ দশমিক ৭২ গ্রাম (৪৫০ ভরি তিন আনা এক রতি)।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে জেলার আদিতমারী উপজেলার দিঘলটারী সীমান্ত থেকে স্বর্ণসহ পাচারকারীকে আটক করা হয়।

আটক ওই ব্যক্তির নাম আজিজার রহমান। তার বাড়ি ওই উপজেলা দুর্গাপুর গ্রামে।

image


১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জেল হোসেন আকন্দ জানান, গোপন খবর আসে ভোরে উপজেলার দুর্গাপুর সীমান্তের কুটির চর দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশে যাবে। পরে বাংলাদেশের অভ্যন্তরের ৯২৫/৭ নম্বরের সাব পিলারে বিজিবি টহল দেয়। সেখানে তামাক ক্ষেতে আজিজার রহমানকে সন্দেহ হলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ৪৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আরও পড়ুন: মৃত্যুদণ্ড পাওয়া ময়মনসিংহের দুই পলাতক রাজাকার গ্রেপ্তার

তিনি জানান, জব্দ করার স্বর্ণের মূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা।

আটক ব্যক্তিকে আদিতমারী থানায় হস্তান্তর এবং জব্দ স্বর্ণ লালমনিরহাট ট্রেজারি অফিসে জমা দেওয়ার কাজ প্রক্রিয়াধীন আছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। 


একাত্তর/এসি

জামায়াতে ইসলামী বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কিছু করেনি দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...
১১ দলীয় ঐক্য বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ মামলায় পুলিশের এক কনস্টেবলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
বিরোধী দল আলোচনা টেবিলে এলে সমঝোতার ভিত্তিতে প্রস্তাবিত সংবিধানে 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমতের ইস্যুতে ছাড় দেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও...
আমরা যদি তেল বিক্রি করতে না পারি, তবে এই অঞ্চলের কোনো দেশকেই এক ফোঁটা তেলও বিক্রি করতে দেয়া হবে না, যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের চরম হুঁশিয়ারি দিয়ে বিশ্ববাজারে জ্বালানি মহাবিপর্যয়ের হুমকি...
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পাওয়ার তথ্য জানিয়ে দুর্নীতি দমন...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর