রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সংসদ সদস্য পরিদর্শনে গিয়ে দেখলেন নেই কোন চিকিৎসক-কর্মচারী!

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ০৯:০২ পিএম

নিজের নির্বাচনী এলাকায় চিকিৎসা সেবার মান উন্নয়নে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করেই পরিদর্শন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম। এ সময় হাসপাতালের মূল গেটে ঝুলছিলো তালা। 

মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টায় পরিদর্শনে যান তিনি। এসেই দেখেন হাসপাতালে ঝুলছে তালা। নেই কোন চিকিৎসক কর্মচারী। শুধু মাত্র দু'জন নার্স দায়িত্ব পালন করছেন। হাসপাতালের পরিবেশ নোংরা, আবর্জনা আর বাথরুমে যাওয়ার মতো কোন পরিবেশ নেই। এক ভূতুড়ে পরিবেশ। এ ভাবে প্রায় এক ঘন্টা দাড়িয়ে থাকার পর লোকজনের মাধ্যমে খবর দিয়ে ডেকে আনা হয় চিকিৎসক-কর্মচারীদের।

কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারজানা ইসলাম বলেন, তিনটার দিকে হাসপাতাল থেকে বাসায় যাই। কিছু সময় পরে সংসদ সদস্য আসার খবর পেয়ে ছুটে আসি। হাসপাতালে কোন পরিচ্ছন্নতাকর্মী নেই। একজন মাষ্টারোলের কর্মচারী দিয়ে কাজ করা হয়। তারা সর্বাত্বক ভাবে চিকিৎসা সেবা প্রদান করেন। 

তবে কেন কর্মকর্তা-কর্মচারীরা নেই এবিষয়ে সদুত্তর দিতে পারেননি তিনি। 

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম সাংবাদিকদের বলেন, কালুখালী হাসপাতালে কোন রোগী আসলে তাদেরকে চিকিৎসা সেবা প্রদান না করেই স্থানান্তর করা হয়। হাসপাতাল নোংরা, বাথরুম ব্যবহার অনুয়োপযোগী, দায়িত্ব পালন করে না চিকিৎসক ও কর্মচারীরা। এ ধরণের অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় পরিদর্শনে আসি। এসে দেখি হাসপাতালে দু'জন নার্স ছাড়া আর কেউ নেই। নোংরা পরিবেশ। পরে তাদের সাথে বসে কথা বলেছি, তারা অঙ্গিকার করেছেন ভবিষ্যতে এ ধরণের অভিযোগ পেলে ও দায়িত্ব পালন করতে না দেখলে যা শাস্তি হবে তা তারা মাথা পেতে নেবেন। ভবিষ্যতে এভাবে আবারও পরিদর্শন করে স্বাস্থ্য সেবার মান যাচাই করা হবে। 

পরিদর্শনকালে রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য গোবিন্দ কুন্ডু, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, রতনদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভীন নিলুফা, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান বাদশা আলমগীর উপস্থিত ছিলেন। 

পরে পরিদর্শনকারীরা সকলকে সঙ্গে নিয়ে হাসপাতাল পরিদর্শন করে বিকাল ৫টার দিকে হাসপাতাল ত্যাগ করেন।

 

একাত্তর/এআর

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য হান্নান মাসউদ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে এক রোগীর স্বজন ডাক্তারকে 'আপু' ডাকায় অভিভাবকসহ ওই রোগীকে রুম থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। 
বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশার এপিএস ও খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসের ২ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছে আদালত।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর