টানা বর্ষণে চট্টগ্রামে বাড়ছে পাহাড় ধসের শঙ্কা

আপডেট : ০৮ জুন ২০২১, ১০:০৩ পিএম

টানা বর্ষণ হলেই চট্টগ্রামে বাড়ে পাহাড় ধসের শঙ্কা। পাহাড়ে থাকা মানুষকে সরাতে তোড়জোড় শুরু হয় প্রশাসনের। গুটিকয়েক পরিবারকে সরানো সম্ভব হলেও থেকে যায় বেশিরভাগই। কর্তাব্যক্তিরা চলে যাবার পরপরই আবার পাহাড়ের ফিরে যান তারা। 

কক্সবাজারে এই বর্ষাতেও ঝুঁকির মুখে আছে রোহিঙ্গাসহ পাহাড়ের লাখো বাসিন্দা। তারা বলছেন, পাহাড় থেকে লোকজন সরিয়ে নেয়ার উদ্যোগ থাকলেও তাদের বাসস্থানের ব্যবস্থা করা হয়নি। শনিবার (৫ জুন) কক্সবাজারের উখিয়ার বালুখালী ও টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে দুইজন নিহত হয়েছে।

চট্টগ্রামে পাহাড় ধসে গত ১৪ বছরে দুই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এরপরও ঝুঁকিপূর্ণ বসতি সরাতে প্রশাসনের কোনো উদ্যোগই কাজে আসছে না। দূর্ঘটনা ঠেকাতে পাহাড় ব্যবস্থাপনা কমিটি ৩৬টি সুপারিশ করলেও এর কোনোটি আজও বাস্তবায়ন হয়নি।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল আহসান জানান, পাহাড় ধসে আর যেন মৃত্যুর ঘটনা না ঘটে তার স্থায়ী সমাধানে সরকারকে একটি প্রস্তাবনা দেওয়া হবে। 

চট্টগ্রামে গত ১৪ বছরে পাহাড় ধসে মারা যায় ২৩৫ জন মানুষ। সবচেয়ে বড় দূর্ঘটনা ঘটে ২০১৭ সালের ১১ জুন। ঐদিন মারা যায় ১২৭ জন। এ ঘটনার পর গঠিত হয় ১৮ সদস্যের পাহাড় ব্যবস্থাপনা কমিটি। কিন্তু গেল এক দশকে কেবল বর্ষা মৌসুমে উচ্ছেদ অভিযানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে কমিটির কার্যক্রম। 

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ১৭টি ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করছে ৮৩৫টি পরিবার। বাস্তবে পাহাড়ে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে এর চেয়েও অনেক বেশি মানুষ। 

জীবনের ঝুঁকি নিয়ে বসবাসকারী লোকজন বলছেন তারা উপায়হীন বলে ঝুঁকি জেনেও এখানে থাকছেন। পূনর্বাসিত হলে তারা এখানে থাকবেন না।

আরও পড়ুন: কক্সবাজারে টানা বৃষ্টিতে ঝুঁকিতে পাহাড়ের লাখো বাসিন্দা

আর বিভাগীয় কমিশনার বলছেন,পাহাড় ধসে মৃত্যু ও সেখানে বাসবাসকারীদের সমস্যা স্থায়ীভাবে সমাধানে প্রশাসন কাজ করছে। পাশাপাশি পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে সরকারকে একটি প্রস্তাবণা দেওয়া হবে।

পরিবেশবিদরা বলছেন চট্টগ্রামে পাহাড়গুলো নিয়ন্ত্রণ করছে প্রভাবশালী একটি মহল। ফলে স্থানীয় প্রশাসন চাইলেও ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদ করতে পারছে না। প্রভাবশালীদের সহায়তায় প্রতিবছরই পাহাড়ে অবৈধ বসতি গড়ে তোলে নিম্ন আয়ের মানুষ।

আরও পড়ুন: কক্সবাজারে পাহাড় ধসে দুই রোহিঙ্গা নিহত

১৭ টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের মধ্যে ৭টি পাহাড়ের মালিকানা সরকারী বিভিন্ন সেবা সংস্থার। ইতিমধ্যে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সভায় পাহাড়ে গ্যাস, বিদ্যুৎ ও পানির অবৈধ সংযোগের তালিকা তৈরী করার সিদ্ধান্ত হয়েছে। যেসব সরকারি সংস্থার মালিকানাধীন পাহাড়ে অবৈধ স্থাপনা আছে, তারা এখনো তালিকা দেয়নি।


একাত্তর/আরবিএস  

টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দলীয় কোন্দলে পড়ে গুলি খেতে না চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতি করার আহ্বান জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
‘হাড় নেই চাপ দিবেন না’ একটি  সতর্কবার্তা। খুলিহীন মাথায় মোড়ানো ব্যান্ডেজে কালো মার্কার দিয়ে লেখা সতর্কবার্তাটি। এটি শুধু সতর্কবার্তা নয়, মামুন মিয়ার জীবনের নাজুক অবস্থারও প্রতিফলন।  
টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার একমাত্র আন্তঃজেলা সংযোগ সড়ক, মারিশ্যা দিঘিনালা সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ রয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর