জমি নিয়ে বিরোধে বাবা ও ছেলে নিহত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৪ পিএম

ময়মনসিংহ সদরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক ও তার ছেলে নিহত হয়েছেন। 

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চুরখাই গ্রামে এ হামলার ঘটনা ঘটে। 

জানা গেছে, কৃষক আবুল খায়ের ও তার ছেলে ফরহাদ ওই গ্রামের বাসিন্দা। ওই হামলায় গুরুতর আহত আরও তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চুরখাই গ্রামের কৃষক আবুল খায়ের পরিবারের সাথে ৪০ শতাংশ জমি নিয়ে একই গ্রামের কামাল হোসেন পরিবারের বিরোধ চলছিল। বিকেল সাড়ে চারটার দিকে আবুল খায়েররা ওই জমি পরিমাপ করতে গেলে তাদের বাধা দেয় কামাল হোসেন পরিবারের সদস্যরা। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কামাল হোসেন ও তার পুত্র জাহাবুর রহমানসহ তাদের স্বজনরা দেশীয় অস্ত্র, দা, বল্লম, ছুরি, কাচি ও লাঠিসোটা নিয়ে হামলা চালায় আবুল খায়েরের ওপর। এতে বাঁধা দিতে গেলে আবুল খায়েরের ছেলে ফরহাদ ও রিফাতসহ আবুল খায়েরের ভাই আবুল হাশিম ও হাশিমের পুত্র আবু সায়িদের ওপরও হামলা চালায় প্রতিপক্ষ কামাল হোসেনের পরিবারের সদস্যরা। 

আরও পড়ুন: লাকসামে চোরাই মোটরসাইকেলসহ চার চোর আটক

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, প্রতিপক্ষের হামলায় গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিক্যালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কৃষক আবুল খায়ের ও তার ছেলে ফরহাদকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনকে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান ওসি। 


একাত্তর/জো 

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর