চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী জিয়ার জয়

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনে ৬৯,৫২৯ ভোটের ব্যবধানে জয় পেয়েছে নৌকা প্রতীকের প্রার্থী  জিয়াউর রহমান। বুধবার (০১ ফেব্রুয়ারী) রাতে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করেন এই আসনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।  

এসময় রিটার্নিং কর্মকর্তা ঘোষণা দেন, ১৮০টি ভোট কেন্দ্রে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুহা. জিয়াউর রহমান পেয়েছেন ৯৪৯২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ও আ.লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ২৫৩৯৯ ভোট। 

রিটার্নিং কর্মকর্তা আরও জানান, এই আসনে টেলিভিশন প্রতীকে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ মনোনীত প্রার্থী মো. নবীউল ইসলাম পেয়েছেন ১৪৭৩ ভোট, আরেক বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম বাচ্চু মাথাল প্রতীকে ১৪৩০৯ ভোট, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুর রাজ্জাক ৩০৬১ ভোট, জাকের পার্টি মনোনীত প্রার্থী মো. গোলাম মোস্তফা গোলাপ ফুল প্রতীকে ১৮৭০ ভোট পেয়েছেন। এই আসনে সুষ্ঠ শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। 

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) থেকে বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। 

জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান  জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে প্রিজাইডিং অফিসার ১৮০ জন এবং ১ হাজার ২৩০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ হাজার ৪৬০ জন পোলিং অফিসার ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন। এই আসনে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১ হাজার ১৭০ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪ হাজার ২৮০ জন। ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৮০টি এবং ভোটকক্ষের সংখ্যা ১ হাজার ২৩০টি।



একাত্তর/এআর

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর