বাঘাইছড়িতে দুই চোরাই মেশিনসহ একজন আটক

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২১ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়িতে কৃষকের জমি থেকে খোয়া যাওয়া দুইটি মেশিনসহ এক তরুণকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পূর্ব লাইল্যাঘোনা এলাকায় অভিযান চালিয়ে চোরাই মেশিনসহ তাকে আটক করা হয়। 

জানা গেছে, আটক তরুণ ফারুক হোসেন (২৩) ওই এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বেশ কিছুদিন থেকে একটি সংঘবদ্ধ চোর চক্র মাঠে কৃষকের জমি থেকে কৃষকের মেশিন ও অটোরিকশা থেকে ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়ার পর নজরদারি বাড়িয়ে চোরচক্রটি ধরতে তৎপর হয় পুলিশ। গতরাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফসলের মাঠ থেকে কৃষকের খোয়া যাওয়া দুইটি চোরাই শ্যালো মেশিনসহ আটক করা হয়েছে। 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, গত ২৩ জানুয়ারি এলাকার একজন দরিদ্র কৃষক আব্দুর রশিদ থানায় হাজির হয়ে কৃষিজমি থেকে তার ৩৫ হাজার টাকা মূল্যের একটি মেশিন খোয়া যাওয়ায় অজ্ঞাত চারজনকে বিবাদি করে একটি অভিযোগ দায়ের করেন। এরপর মেশিন উদ্ধার ও চোর চক্রটিকে আটকের জন্য নজরদারি বাড়ায় পুলিশ। এরপর গতরাতে অভিযান চালিয়ে চোরাই মেশিনসহ একজনকে আটক করা হয়। 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে পশুখাদ্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে প্রকৃত মালিককে মেশিন হস্তান্তর করা হবে বলেও জানান ওসি। 


একাত্তর/জো

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় আট দিন পর স্পিলওয়ের (পানি নির্গমন পথ) ১৬টি জলকপাট পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর